logo

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের তিনটি অঞ্চলের নদীবন্দরগুলোতে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।