logo

ভিসার মেয়াদ শেষে শেনজেনভুক্ত দেশে অবস্থান নিয়ে সতর্কবার্তা

ভিসার মেয়াদ শেষে শেনজেনভুক্ত দেশে অবস্থান নিয়ে সতর্কবার্তা

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বিদেশি নাগরিকদের শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো।

সোমবার (৪ মে) সকালে দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে ভিসার নিয়মকানুন মেনে চলারও কথা বলা হয়েছে।

শেনজেন অঞ্চল ইউরোপের ২৯টি দেশের সমন্বয়ে গঠিত। দুটি দেশ এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ না থাকায় একক ভিসায় স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।

ইউরোপের শেনজেন ভিসা হলো একটি সাধারণ ভিসা, যা দিয়ে ইউরোপের ২৯টি সদস্যভুক্ত দেশে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।