logo
Advertisement

ঈদুল আজহার তারিখ জানা যাবে সন্ধ্যায়

এশিয়া পোস্ট ডেস্ক
ঈদুল আজহার তারিখ জানা যাবে সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা থেকেই ঈদের তারিখ জানানো হবে।

Advertisement

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

এ ছাড়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওমান, ব্রুনাই জিলহজ মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে। দেশগুলোতেও আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে।

বিষয় :