লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
এশিয়া পোস্ট প্রতিবেদক

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলন কক্ষ ষষ্ঠ তলায় হলেও সেখানে যেতে লিফটের পরিবর্তে সিঁড়ি বেছে নেন তিনি এবং হেঁটেই ওপরে ওঠেন।


