logo

নতুন মন্ত্রিপরিষদে থাকার গুঞ্জন, স্পষ্ট করলেন আসিফ নজরুল

নতুন মন্ত্রিপরিষদে থাকার গুঞ্জন, স্পষ্ট করলেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন, রাজনৈতিক অঙ্গনে কয়েক দিন ধরে এমন আলোচনা চলছিল।

তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়ে দিয়ে আসিফ নজরুল জানান, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি থাকছেন না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ বিষয় স্পষ্ট করেন।

‘আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন বলে শোনা যাচ্ছে’, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘প্রশ্নই আসে না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন মন্ত্রিপরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার সদস্যকে দেখা যেতে পারে। এর মধ্যে আসিফ নজরুলের নামও রয়েছে।