logo
Advertisement

২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা
রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ইজতেমায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যকার মতপার্থক্য দূর করে নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে এই দুই পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে মাওলানা সাদপন্থিদের অধীনে ইজতেমার হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কিছুটা সময় লাগবে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলমান রয়েছে।