logo
Advertisement

সাবেক এমপি ইলিয়াস মোল্লার বাসায় পুলিশের তল্লাশি

এশিয়া পোস্ট প্রতিবেদক
সাবেক এমপি ইলিয়াস মোল্লার বাসায় পুলিশের তল্লাশি
ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাকে খুঁজতে রাজধানীর পল্লবীতে তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনের প্রিন্স বাজারের পেছনের বাসায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, পুলিশের কাছে খবর ছিল ইলিয়াস উদ্দিন মোল্লা বাসায় অবস্থান করছেন। সেই সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হলেও তাকে বাসায় পাওয়া যায়নি।

জানা গেছে, সাবেক এই এমপির বাসায় তল্লাশির সময় উৎসুক জনতাও বাসার ভেতরে প্রবেশ করে। বাহিরেও অনেক লোকজন ভীড় করে।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে ইলিয়াস উদ্দিন মোল্লাহর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৩১টি দলিলে থাকা ফ্ল্যাট ও জমি এবং একটি গাড়িও জব্দের আদেশ দেওয়া হয়েছে।