Advertisement

নতুন রাষ্ট্রপতিকে যিনি শপথ পড়াবেন

এশিয়া পোস্ট ডেস্ক
নতুন রাষ্ট্রপতিকে যিনি শপথ পড়াবেন
বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতীক। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীকে মনোনীত করেছে বিএনপি। তিনি এখন বাংলাদেশের ২৩তম ‘মহামান্য রাষ্ট্রপতি’ হওয়ার পথে। এই পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

Advertisement

তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে কে শপথ পড়াবেন, সে প্রশ্ন এসেছে সামনে।

এদিকে বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করেন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব নেওয়ার আগে নির্ধারিত শপথ গ্রহণ করতে হয়। তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।

সাংবিধানিক কাঠামো অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে, এ অবস্থায় সংসদের স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের ওপরই পড়বে।

সুতরাং ধারণা করা যায়, রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সাবেক আইন সম্পাদকের হাতেই শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।