আইনশৃঙ্খলা রক্ষায় ৫ জেলায় বিজিবি মোতায়েন

এশিয়া পোস্ট প্রতিবেদক
আইনশৃঙ্খলা রক্ষায় ৫ জেলায় বিজিবি মোতায়েন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুরোনো ছবি

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে নিয়োজিত থাকবেন।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই পাঁচ জেলা ছাড়াও দেশের অন্য যেকোনো জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই (প্রস্তুত) রাখা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে বাহিনীটি।