logo

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা, বিরোধীদলীয় চিফ হুইপ এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা।