ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শ্রী বালা নন্দা শর্মা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় বিমানবন্দরে মন্ত্রী এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম।
এর আগে গত শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার নির্বাচনি জয়ে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন।