তাজউদ্দীন থেকে আমির খসরু—দেশের ৫৫ বাজেটের আকার কত

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করছেন।
দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন এবং ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বি-নিয়ন্ত্রণকরণ : সবার জন্য উন্নয়ন’ দর্শন সামনে রেখে বিএনপি সরকার এই বাজেট উপস্থাপন করেছে।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন দেশের প্রথম অর্থমন্ত্রী আওয়ামী লীগের তাজউদ্দীন আহমেদ। ক্রমানুযায়ী আজ ২০২৬ সালে ৫৫তম বাজেট পেশ করলেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১৯৭২ সালের বাজেট আর আজকের বাজেটের আকারে অনেক ব্যবধান। দিন দিন তা বড় হয়েছে, বেড়েছে প্রবৃদ্ধিও। কোন বছর বাজেট কত দেওয়া হয়েছে, তার আকার কত ছিল, দেখে নেওয়া যাক—
সাল, অর্থমন্ত্রী ও বাজেটের আকারের তালিকা
১৯৭২-৭৩ অর্থবছর, তাজউদ্দীন আহমদ, বাজেট ৭৮৬ কোটি টাকা।
১৯৭৩-৭৪ অর্থবছর, তাজউদ্দীন আহমদ, বাজেট ৯৯৫ কোটি টাকা।
১৯৭৪-৭৫ অর্থবছর, তাজউদ্দীন আহমদ, বাজেট ১০৮৪.৩৭ কোটি টাকা।
১৯৭৫-৭৬ অর্থবছর, ড. আজিজুর রহমান, বাজেট ১৫৪৯.১৯ কোটি টাকা।
১৯৭৬-৭৭ অর্থবছর, মেজর জেনারেল জিয়াউর রহমান, বাজেট ১৯৮৯.৮৭ কোটি টাকা।
১৯৭৭-৭৮ অর্থবছর, লে. জেনারেল জিয়াউর রহমান, বাজেট ২১৮৪ কোটি টাকা।
১৯৭৮-৭৯ অর্থবছর, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাজেট ২৪৯৯ কোটি টাকা।
১৯৭৯-৮০ অর্থবছর, ড. এম এন হুদা, বাজেট ৩৩১৭ কোটি টাকা।
১৯৮০-৮১ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৪১০৮ কোটি টাকা।
১৯৮১-৮২ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৪৬৭৭ কোটি টাকা।
১৯৮২-৮৩ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ৪৭৩৮ কোটি টাকা
১৯৮৩-৮৪ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ৫৮৯৬ কোটি টাকা।
১৯৮৪-৮৫ অর্থবছর, এম সাইদুজ্জামান, বাজেট ৬৬৯৯ কোটি টাকা।
১৯৮৫-৮৬ অর্থবছর, এম সাইদুজ্জামান, বাজেট ৭১৩৮ কোটি টাকা।
১৯৮৬-৮৭ অর্থবছর, এম সাইদুজ্জামান, বাজেট ৮৫০৪ কোটি টাকা।
১৯৮৭-৮৮ অর্থবছর, এম সাইদুজ্জামান, বাজেট ৮৫২৭ কোটি টাকা।
১৯৮৮-৮৯ অর্থবছর, মেজর জেনারেল (অব.) মুনিম, বাজেট ১০৫৬৫ কোটি টাকা।
১৯৮৯-৯০ অর্থবছর, ড. ওয়াহিদুল হক, বাজেট ১২৭০৩ কোটি টাকা।
১৯৯০-৯১ অর্থবছর, মেজর জেনারেল (অব.) মুনিম, বাজেট ১২৯৬০ কোটি টাকা।
১৯৯১-৯২ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ১৫৫৮৪ কোটি টাকা।
১৯৯২-৯৩ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ১৭৬০৭ কোটি টাকা।
১৯৯৩-৯৪ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ১৯০৫০ কোটি টাকা।
১৯৯৪-৯৫ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ২০৯৪৮ কোটি টাকা।
১৯৯৫-৯৬ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ২৩১৭০ কোটি টাকা।
১৯৯৬-৯৭ অর্থবছর, এসএএমএস কিবরিয়া, বাজেট ২৪৬০৩ কোটি টাকা।
১৯৯৭-৯৮ অর্থবছর, এসএএমএস কিবরিয়া, বাজেট ২৭৭৮৬ কোটি টাকা।
১৯৯৮-৯৯ অর্থবছর, এসএএমএস কিবরিয়া, বাজেট ২৯৫৩৭ কোটি টাকা।
১৯৯৯-০০ অর্থবছর, এসএএমএস কিবরিয়া, বাজেট ৩৪২৫২ কোটি টাকা।
২০০০-০১ অর্থবছর, এসএএমএস কিবরিয়া, বাজেট ৩৮৫২৪ কোটি টাকা।
২০০১-০২ অর্থবছর, এসএএমএস কিবরিয়া, বাজেট ৪২৩০৬ কোটি টাকা।
২০০২-০৩ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৪৪৮৫৪ কোটি টাকা।
২০০৩-০৪ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৫১৯৮০ কোটি টাকা।
২০০৪-০৫ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৫৭২৪৮ কোটি টাকা।
২০০৫-০৬ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৬১০৫৮ কোটি টাকা।
২০০৬-০৭ অর্থবছর, এম সাইফুর রহমান, বাজেট ৬৯৭৪০ কোটি টাকা।
২০০৭-০৮ অর্থবছর, এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাজেট ৯৯৯৬২ কোটি টাকা।
২০০৮-০৯ অর্থবছর, এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাজেট ৯৯৯৬২ কোটি টাকা।
২০০৯-১০ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ১,১৩,৮১৫ কোটি টাকা।
২০১০-১১ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ১,৩২,১৭০ কোটি টাকা।
২০১১-১২ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ১,৬৫,০০০ কোটি টাকা।
২০১২-১৩ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ১,৯১,৭৩৮ কোটি টাকা।।
২০১৩-১৪ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ২,২২,৪৯১ কোটি টাকা।
২০১৪-১৫ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ২,৫০,৫০৬ কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ২,৯৫,১০০ কোটি টাকা।
২০১৬-১৭ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ৩,৪০,৬০৫ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ৪,০০,২৬৬ কোটি টাকা।
২০১৮-১৯ অর্থবছর, আবুল মাল আবদুল মুহিত, বাজেট ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছর, আ হ ম মুস্তফা কামাল, বাজেট ৫,২৩,১৯০ কোটি টাকা।
২০২০-২১ অর্থবছর, আ হ ম মুস্তফা কামাল, বাজেট ৫,৬৮,০০০ হাজার কোটি টাকা।
২০২১-২২ অর্থবছর, আ হ ম মুস্তফা কামাল, বাজেট ৬,৩,৬৮১ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছর, আ হ ম মুস্তফা কামাল, বাজেট ৬,৭৮,৬৪ কোটি টাকা।
২০২৩-২০২৪ অর্থবছর, আ হ ম মুস্তফা কামাল, বাজেট ৭,৬১,৭৮৫ কোটি টাকা।
২০২৪-২০২৫ অর্থবছর, আবুল হাসান মাহমুদ আলী, বাজেট ৭,৯৭,০০০ কোটি টাকা।
২০২৫-২০২৬ অর্থবছর, ড. সালেহউদ্দিন আহমেদ, বাজেট ৭,৯০,০০০ কোটি টাকা।
২০২৬-২০২৭ অর্থবছর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকা।
.png)





