logo
Advertisement

বন্দি সাংবাদিক দম্পতি শাকিল ও রূপার সম্পদের তথ্য চেয়েছে দুদক

এশিয়া পোস্ট প্রতিবেদক
বন্দি সাংবাদিক দম্পতি শাকিল ও রূপার সম্পদের তথ্য চেয়েছে দুদক
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

Advertisement

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক পৃথক আদেশে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নোটিশ সূত্রে জানা যায়, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি আদেশের মাধ্যমে তাদের নিজ, স্ত্রী/স্বামী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী জমা দিতে বলা হয়েছে। আদেশে নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশন বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বা ভুল বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।

একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে ২০২৪ সালের ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়। ২০২৪ সালের ৩১ অগাস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।