logo
Advertisement

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক
আমীরুল ইসলাম। ছবি : ফেসবুক

খ্যাতিমান শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলামের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবে তিনি এখনো জীবিত আছেন। এখনো তাকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশন সাপোর্ট) রাখা হয়েছে।

আমীরুল ইসলামের পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আমীরুল ইসলামের মৃত্যুর সঠিক নয়, ভুলক্রমে এ খবর জানানো হয়েছিলো বলেও উল্লেখ করেন তারা।

‎আমীরুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি হলে তাকে গত রবিবার রাত ৩টার দিকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত সাংবাদিক সাইফুর রহমান এবং মা আনজিরা খাতুন। খ্যাতিমান শিশুসাহিত্যিক হাবীবুর রহমান ছিলেন তার বড় চাচা। শৈশবে পরিবারে তার ডাকনাম ছিল ‘টুলু’। কৌতুকপ্রিয়, আড্ডাবাজ ও ভ্রমণপিয়াসী এই সাহিত্যিক বিশ্বজুড়ে ঘুরে বেরিয়েছেন।

বাংলা শিশুসাহিত্যের অনন্য এই রূপকার দুই শতাধিক গ্রন্থের রচয়িতা। যাদুকরী ছন্দ ও স্বাতন্ত্র্যসূচক লেখনী দিয়ে তিনি কয়েক প্রজন্মের পাঠকের হৃদয় জয় করেছেন। আমৃত্যু তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। এ ছাড়া দেশে-বিদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।