logo

এশিয়া পোস্ট ভবিষ্যতের বাংলাদেশ গড়ায় অবদান রাখবে: ফরহাদ মজহার

এশিয়া পোস্ট ভবিষ্যতের বাংলাদেশ গড়ায় অবদান রাখবে: ফরহাদ মজহার
কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি: এশিয়া পোস্ট

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বিভিন্ন ইস্যুতে পর্যালোচনামূলক মতগুলো থাকা দরকার; এশিয়া পোস্ট এটি প্রকাশ করবে। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখবে এশিয়া পোস্ট।

সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

তিনি বলেন, আমার অনেক বন্ধু এই উদ্যোগের সঙ্গে আছেন, তাদের শুভেচ্ছা জানাই। আমরা আশা করব এশিয়া পোস্ট একটি ক্রিটিক্যাল কণ্ঠস্বর হয়ে থাকুক, যাতে আমাদের বৃহত্তর যে কাজগুলো দরকার সেগুলো করা যায়।

এর আগে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।