logo
Advertisement

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
হামে আক্রান্ত শিশু। ছবি: প্রথম আলো

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। এর মধ্যে ১০০ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে। ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭৭ হাজার ৭২৫ জন।

অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জন।