logo

সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, যেসব বিষয়ে আলোচনা

সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, যেসব বিষয়ে আলোচনা

জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য  উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেন, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন এবং চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে। ১০ এপ্রিলের মধ্যে তারা বাসভবন বরাদ্দ পাবেন বলে আশা করছি।

 

তিনি আরও জানান, প্রথম দিনের সংসদ অধিবেশনে শব্দ বিভ্রাটের কারণ অনুসন্ধানে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কমিটি হয়েছে। ৩ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। সাউন্ড সিস্টেমের জন্য সমস্যার জন্য বুয়েট থেকে এক্সপার্ট আসবেন। 

এ ছাড়া অধিবেশন কক্ষের হেডফোনের বিষয়ে সবার অভিযোগ আছে। হেডফোন পরিবর্তন হবে। বৈঠক স্পিকারের সহধর্মিণীর মৃতুতে শোক প্রকাশ করা হয়।