logo

বাজেটে ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয় বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয় বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় সকল অর্থ বাজেটে বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলে, এটি বিএনপির একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং সরকার প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সচেষ্ট রয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে, কারণ সরকার আশা করছে যে এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।