logo

যে কারণে মার্কিন ভিসা বাতিল হতে পারে, জানাল দূতাবাস

যে কারণে মার্কিন ভিসা বাতিল হতে পারে, জানাল দূতাবাস
ছবি: কোলাজ

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। কোনো মামলায় কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক এই অফিস।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে দূতাবাস জানায়, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে এক পোস্টে দূতাবাস জানিয়েছিল, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, অবকাশযাপন (ছুটি কাটানো), কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা, সভা ও সম্মেলনে অংশ নেওয়া—এসব ক্ষেত্রে কাজের অনুমতি মিলতে পারে।