logo

বিকেলে থেকে রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

বিকেলে থেকে রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে থেকে গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ভ পরিবর্তন কাজের জন্য বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—ডেমরা থানার অধীনে সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকা। এ ছাড়া উল্লেখিত সময়ে এসব এলাকার আশপাশেও গ‍্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।