logo

রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পুতিন

রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পুতিন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগামযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় ঢাকাস্থ রুশ দূতাবাস।

পোস্টে রুশ দূতাবাস জানায়, বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিরবিচ্ছিন্নভাবে আরও দৃঢ হবে এবং আঞ্চলিক নিরাপত্তায় উভয়ের ভূমিকা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে, গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের ছবি এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ঢাকাস্থ দূতাবাস। ক্যাপশনে বলা হয়, কুচকাওয়াজ অনুষ্ঠাতে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অংশ নিয়েছিলেন।