পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

এশিয়া পোস্ট ডেস্ক
পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে এবং ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

জনস্বার্থে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।