ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
এশিয়া পোস্ট নিউজ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ঢামেকের সাবেক ছাত্রী ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।
এদিকে শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে তারা দুটি গাছ লাগান।
এদিন ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনার আয়োজনও করা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।




