টিকটকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করে গ্রেপ্তার কে এই সীমা

বগুড়া মহানগরের গোয়ালিগাড়ি এলাকা থেকে সীমা মিত্র নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ,বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন সীমা মিত্র। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে প্রচার করছিলেন সীমা মিত্র।
সীমা তার ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করে আসছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সীমাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।


