logo
Advertisement

৩ জেলার ডিসি প্রত্যাহার

এশিয়া পোস্ট ডেস্ক
৩ জেলার ডিসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

দেশের ৩ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। জেলা তিনটি হলো নাটোর, গাইবান্ধা ও রংপুর।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রত্যাহার করা এই তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।