logo
Advertisement
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

ময়মনসিংহের প্রবীণ বামপন্থি নেতা কমরেড শাহজাহান মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ
ময়মনসিংহের প্রবীণ বামপন্থি নেতা কমরেড শাহজাহান মারা গেছেন
কমরেড মোহাম্মদ শাহজাহান। ছবি: পরিবার সূত্রে পাওয়া

ময়মনসিংহের প্রবীণ বামপন্থি নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ময়মনসিংহ জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহান আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টায় স্থানীয় প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। গত কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। তিনি স্ত্রী, তিনপুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুরে ময়মনসিংহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জনাজায় ময়মনসিংহের বামপন্থি দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন।

বিকালে শহরের উপকণ্ঠে কাতলাসেনে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ময়মনসিংহের প্রবীণ বিপ্লবী নেতা পার্টির জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহানের

মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

জীবনের প্রায় ছয় দশক তিনি মেহনতি মানুষের অধিকার ও মুক্তির জন্য লড়াই করে গেছেন। ব্যক্তি প্রতিষ্ঠার কোন লোভ বা প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি।

স্বপ্লভাষী বন্ধুবৎসল কমরেড শাহজাহানের জীবন ও সংগ্রাম এই প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিবৃতিতে তিনি প্রয়াত কমরেড শাহজাহান এর বিপ্লবী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।