logo

ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আ.লীগের পথ বেছে নিয়েছে: রাশেদ খাঁন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আ.লীগের পথ বেছে নিয়েছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: ফেসবিুক থেকে নেওয়া

ক্ষমতার মোহে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার রাতে (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সংবলিত একটি ফটোকার্ডও শেয়ার করেন রাশেদ খাঁন।

ওই পোস্টের ক্যাপশনে রাশেদ খাঁন লেখেন, ‘ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাসে আগুন, ট্রেনে আগুন, ককটেল-বোমা মেরে দেশকে অশান্ত করার মূল হোতা তাহলে জামায়াত-এনসিপি?’

শেয়ার করা ফটোকার্ডে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘১১ দলীয় জোটের দাবি মেনে নিলেই তো আর ককটেল ফুটবে না ঢাকার শহরে।’

এর আগে ১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না বলে বিএনপির করা অভিযোগের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘এটা ঠিক না। গতকালও দুটি মিছিল হয়েছে। আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট এটাই তো বলে আসছে।

তিনি আরও বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই ৩টা দাবিতে আমরা রাজপথে আছি। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’