গুলশানের বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যশোর থেকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে গুলশানের বাসায় পৌঁছেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর থেকে ঢাকায় ফিরে রাত ৯টা ৫ মিনিটে তার গুলশানের বাসায় পৌঁছেছেন।
এর আগে যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছান। ঢাকার উদ্দেশ্যে বিমান ছেড়ে আসে রাত ৮টায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।
এদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে যশোর যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি উলাশী খাল পুনঃখনন, ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করেন। এ ছাড়া যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনসহ যশোর ক্লাবে মতবিনিময় সভা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।