Advertisement

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার বদলি

এশিয়া পোস্ট ডেস্ক
পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার বদলি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার ও পাঁচজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রায়হান উদ্দিন খানের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুরে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে বদলি করা হয়।

পৃথক আরেক আদেশে অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত ও মিশন শেষে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করা মো. ইশতিয়াক আহমেদকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বরগুনায় বদলি করা হয়।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), ময়মনসিংহ এসএএফের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে, ময়মনসিংহ ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে রাজবাড়ীর পাংশা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙামাটির রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে পুলিশের তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।