logo

প্রবাস থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

প্রবাস থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

দুই দেশ থেকে পাঁচ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। ঠিকানা খুঁজে না পাওয়ায় এমনটা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

ফেরত পোস্টাল ব্যালটের মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে এসেছে ১ হাজার ৬০০টি।

 

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।

পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে  তিনি বলেন, পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই। 

বিষয়টির ব্যাখ্যা দিয়ে ইসি সানাউল্লাহ জানান, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে কারচুপির সুযোগ নেই।  বিভ্রান্ত হওয়ারও কারণ নেই।