সেই ইউএনওসহ ৮ জনের বদলির আদেশ বাতিল

নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগ্বিতণ্ডার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনিসহ মোট আট ইউএনও বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি দেওয়া প্রজ্ঞাপনে আটজন উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিল করা হলো।
এর আগে, মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে আট ইউএনওকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছিল। আদেশে বলা হয়, বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তবে বুধবার রাতে নতুন আদেশে অবমুক্তির নির্ধারিত তারিখ অর্থাৎ তাৎক্ষণিক অবমুক্তির আদেশ বাতিল করা হয়।