logo

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯২ হাজার ২১৬ জনের।