দেশে ভোটার প্রায় ১৩ কোটি, ৩ মাসে বাড়ল সাড়ে ৪ লাখ

বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
গত ৩১ আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার বৃদ্ধি পেয়েছে।
ইসি সচিব জানান, আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তা থেকে আজ পর্যন্ত ভোটার বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
এই ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোনের সাথে কমিশনের মতবিনিময় করার কথা রয়েছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

