Advertisement

ডিএমপির তিন থানায় নতুন ওসি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির তিন থানায় নতুন ওসি
ডিএমপির লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ছয়জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক ইয়াসিন মিয়াকে রমনা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রমনা থানার বর্তমান ওসি মো. রাহাত খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে বদলি করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রশাসনিক প্রয়োজনেই এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে বলে ডিএমপি সূত্র নিশ্চিত করেছে।