logo

আবারও বড় ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আবারও বড় ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রোজার ঈদের পর আবারও বড় ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) মিলিয়ে ৫ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের ছুটিতে থাকবে। পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি।

এছাড়া ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে করে ৩ দিন বন্ধ থাকছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আর ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে।  

এদিকে সরকারি চাকরিজীবীদেরও ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। এর মধ্যে দুই দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলে পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

অন্যদিকে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় দুদিন (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলে তিন জেলার সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি কাটাতে পারবেন।