logo
Advertisement

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস-হুমকি, থানায় জিডি ঢাবি শিক্ষিকা মোনামীর

এশিয়া পোস্ট ডেস্ক
ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস-হুমকি, থানায় জিডি ঢাবি শিক্ষিকা মোনামীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। ছবি: শেহরীন আমিন ভূঁইয়ার ফেসবুক থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্য ফাঁস ও অচেনা নম্বর থেকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)।

Advertisement

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

জিডিতে একটি চক্রের বিরুদ্ধে অনুমতি ছাড়া নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা ফেসবুকে পোস্ট করার অভিযোগ করেছেন শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া।

তার অভিযোগ, তথ্য ফাঁসের পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে।

আবাসনসংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসায় নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষিকা।

তাই সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে থানায় এই জিডিটি করেছেন তিনি।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।’

জিডিটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হবে বলেও জানান তিনি।