logo
Advertisement

শপথ নিলেন নতুন ২ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
শপথ নিলেন নতুন ২ প্রতিমন্ত্রী
শপথ নিচ্ছেন হুমায়ুন কবীর ও শামীম কায়সার লিংকন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বঙ্গভবনের দরবার হলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবীর ও শামীম কায়সার লিংকন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শপথ রাষ্ট্রপতির কাছে শপথ নেন তারা।

এর আগে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন চারজন মন্ত্রী। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।

এ দিন সন্ধ্যা ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।