সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী
এশিয়া পোস্ট ডেস্ক

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
তিনি বলেন, আমি মনে করি সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারে না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া। সাংবাদিকতার কোনো বর্ডার থাকতে পারে না।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্সে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি?–শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন, সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে তা আমার জানা নেই।
.png)






