logo
Advertisement

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক
বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: সৌজন্যে

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

এর আগে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক ও মালামাল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, ওই অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অংশ নেন। অভিযানে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার।

কোস্ট গার্ডের দাবি, এসব পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোট দুটিতে নেওয়া হচ্ছিল।

জব্দ করা মালামাল, দুটি বোট ও আটক ছয়জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা সুজন।