শ্রমবাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মন্ত্রীর ‘জিহাদ’ ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
শ্রমবাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মন্ত্রীর ‘জিহাদ’ ঘোষণা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ঢাকায় সফরতর কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি সঙ্গে সোমবার (১৮ মে) বৈঠ‌কের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে তিনি এ কথা ব‌লেন।

এ সময় শিগ‌গিরই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মের মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না।

ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায় দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়নি।

বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে এ‌প্রিলে মালয়েশিয়া সফর ক‌রেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বিষয় :asiapost