logo

রিয়াদ বিমানবন্দর বন্ধ: বিমানের আরও ২ ফ্লাইট স্থগিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রিয়াদ বিমানবন্দর বন্ধ: বিমানের আরও ২ ফ্লাইট স্থগিত
বাংলাদেশ বিমান: ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার সময়সীমা বাড়ানোয় ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত আরও দুটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ১১ ও ১২ অক্টোবরের ফ্লাইট দুটি হলো, বিজি-৩৩৯ ও বিজি-৩৪০।

রোববার (১১ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা (ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত।

বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট দুটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট ও পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত ও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।