logo

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার।

শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ মার্চ জারি করা আদেশের মাধ্যমে আব্দুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে জনস্বার্থে ওই নিয়োগ আদেশ এখন বাতিল করা হয়েছে।