logo

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। সরকারের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে এই পেজ চালু করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকার প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজটি উদ্বোধন করে।

পেজটির নাম রাখা হয়েছে 'PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়'। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথের পর একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়।

পরে বুধবার সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে পেজটির সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও পরে আরেক পোস্টে বলা হয়, ‌‘বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে।’