logo

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো। ছবি: অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তারা নিবন্ধন করতে পারবেন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। তাদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর তাদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুনভাবে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।