প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন মনজুরুল ইসলাম

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক নিযুক্ত হলেন এ কে এম মনজুরুল ইসলাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যালয়ে নতুন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু, প্রধান বার্তা সম্পাদক কামরুল হাসান খান, গ্রীন টেলিভিশনের হেড অব নিউজ মাহমুদ হাসান, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন, চিফ নিউজ এডিটর শিপন হালদার, হেড অব ডিজিটাল দেলোয়ার রাশেদ, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ মাহমুদুল হাসান শাওন, সহযোগী সম্পাদক ইমতিয়ার শামীম, উপ-সম্পাদক হোসেন শাহীন মজনুসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এ কে এম মনজুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৮৬ সালে দৈনিক নবঅভিযান পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। চল্লিশ বছরের সাংবাদিকতা জীবনে দেশের শীর্ষ স্থানীয় বাংলা, ইংরেজী দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন।
বাংলাদেশের প্রথম বেসরকারি এফএম বেতার রেডিও মেট্রোওয়েভ এ কর্মরত ছিলেন কিছুদিন। সাংবাদিকতার প্রায় সব ক্ষেত্রেই কাজ করেছেন। তবে তিনি মূলত রাজনৈতিক রিপোর্টার।
সাংবাদিকতার জন্য রোটারি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণপদক, মানবাধিকার স্বর্ণপদকসহ বেশকিছু পুরষ্কারও লাভ করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। রিপোর্টারদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য। ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ছিলেন। সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামেও ছিলেন সক্রিয়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচিত নির্বাহী সদস্য (১৯৯৫), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সদস্য।
মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্র্যাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ দর্শন সমিতির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন ডিইউ’৮৩ ফাউন্ডেশনের সদস্য। ১৯৮১ সালে এসএসসি উত্তীর্ণদের সংগঠন ‘একাশিয়ান’র তিনি অ্যাডমিন মেম্বার।
এ ছাড়া তিনি ঢাকা ইউনির্ভাসিটি রোটার্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের প্রাক্তন সদস্য। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। ১৯৬৫ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব গ্রামে জন্মগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এ কে এম মনজুরুল ইসলাম।