logo

কলেজ শিক্ষার্থীর বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থীর বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার প্রশংসা করে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত ‘গো-কার্ট’ (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে তিনি এই বিশেষ যানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী উদ্ভাবক রিজয়ান রশীদের কাছ থেকে গাড়িটির নির্মাণশৈলী ও কারিগরি দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একপর্যায়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই রেসিং কারটি চালিয়ে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।