তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সম্মেলনটি আগামী নভেম্বরে তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্রমতে, কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলোতে বাংলাদেশ নিজেদের অবস্থান চূড়ান্ত করতে প্রস্তুতি গ্রহণ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্মেলনে জাতিসংঘের জলবায়ু সনদের ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ প্রতিনিধি অংশ নেবেন।
এবারের আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে থাকবে—কার্বন নিঃসরণ হ্রাস, অভিযোজন, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীল উন্নয়ন।
.png)






