logo
Advertisement

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শেষ হচ্ছে আজ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শেষ হচ্ছে আজ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফাইল ছবি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন আজ বিকেলে শেষ হচ্ছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। শেষ দিনে আবেদনের এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষকরা। ইতিমধ্যে বদলি আবেদন করতে না পেরে মাউশিতে ভিড় করেছেন অসংখ্য শিক্ষক। তাদের প্রায় সবাই একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন এবং এ বিষয়ে নিজেদের কোনো ভুল নেই বলে দাবি করছেন।

তবে এই জটিলতা নিরসনে আজ সভায় বসছে মাউশি ও সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠান। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধানযোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান তা ঠিক করে দেবে।