প্রশ্নের উত্তরে ‘শাহবাগ স্কয়ারের বক্তৃতা’ বলে প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলের সংসদ সদস্যদের প্রশ্নকে ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’ বলার পর তীব্র আপত্তির মুখে সেই বক্তব্য প্রত্যাহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন ঘটনা ঘটে।
বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।
তার এ কথায় বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। তারা হাসনাত আব্দুল্লাহসহ একাধিক সদস্যের প্রশ্নের উত্তরে এভাবে বলার প্রতিবাদ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই।
প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে ‘শেল্টার’ চান। স্পিকারও তাদের থামাতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?



