logo
Advertisement

বায়তুল মোকাররমে ইসলামী বইমেলার উদ্বোধন শনিবার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বায়তুল মোকাররমে ইসলামী বইমেলার উদ্বোধন শনিবার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: ঢাকা পোস্ট

অনিবার্য কারণবশত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ওই সময়ের পরিবর্তে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের সমারোহে আয়োজিত এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস, সংস্কৃতি, শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক গ্রন্থসহ বিভিন্ন ধরনের বই মেলায় পাওয়া যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।